বাংলা কীবোর্ড




ভার্চুয়াল কীবোর্ড .

User login

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৮

রাজশাহী, ৪ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - শনিবার জেলার গোদাগাড়িতে একটি ট্রাক নছিমনকে চাপা দিলে ছয় জন নিহত হয়েছে ও ৮ জন আহত হয়েছে।

সংসদের প্রথম অধিবেশনে অপচয় সাড়ে ৫ কোটি টাকা: টিআইবি

ঢাকা, ৪ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - নবম সংসদের প্রথম অধিবেশনে কোরাম সংকটের কারণে অপচয় হয়েছে সাড়ে ৫ কোটি টাকা, নষ্ট হয়েছে সংসদের ২৫ ঘণ্টা ৪৮ মিনিট সময়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত 'পার্লামেন্ট ওয়াচ-২০০৯: নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হবিগঞ্জে পাহাড় ধসে একই পরিবারের নিহত ৬

হবিগঞ্জে, ৪ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - শনিবার জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা নামক স্থানে ভারী বর্ষণে পাহাড় ধসে একই পরিবারের ছয় জন মারা গেছে।

ড. আজাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

ঢাকা, ৪ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. আলাউদ্দিন-আল-আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি শনিবার এক শোক বার্তায় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা উল্লেখ করে বলেন, ড. আলাউদ্দিন-আল-আজাদ ছিলেন একজন বরণ্য সাহিত্যসেবী।

কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদ মারা গেছেন

ঢাকা, ৪ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) -বিশিষ্ট কথা সাহিত্যিক ড. আলাউদ্দিন আল আজাদ শুক্রবার মধ্যরাতে উত্তরার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি স্ত্রী জামিলা আজাদ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিডিআর জওয়ানদেরকে শিগগিরই অস্ত্র ফিরিয়ে দেয়া হবে

চাঁপাইনবাবগঞ্জ, ৩ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, নির্দোষ বিডিআর জওয়ানদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, খুব শিগগিরই তাদের অস্ত্র তাদের কাছে ফিরিয়ে দেয়া হবে।

হাসিনাকে কারাগারে বিষমিশানো খাবার দেয়া হয়েছিল: ডা. মোদাচ্ছের

ঢাকা, ৩ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ হাসিনাকে বিষমিশানো খাবার দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী।

সৈয়দা সাজেদা চৌধুরী ও আব্দুল জলিলের পর এবার একই অভিযোগ করলেন ডা. মোদাচ্ছের।

গীতি আরার স্বামী সাবেক সাংসদ নাজিমের জামিন লাভ

ঢাকা,৩ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর স্বামী ও সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী ও তার মেয়ের স্বামী এবং ছোট ভাইকে জামিন দিয়েছে আদালত।

শুক্রবার বিকেলে মহানগর হাকিম কণিকা বিশ্বাস তাদের এ জামিন মন্জুর করেন।

বিদেশে যেতে অতিরিক্ত টাকা নিয়ে শ্রমিকদের ঠকানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা,৩ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - বিদেশে যেতে অতিরিক্ত টাকা নিয়ে শ্রমিকদের ঠকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

৫৫ দশমিক ৭০ শতাংশ মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে

ঢাকা,৩ জুলাই (মিডিয়া ফর মিডিয়া) - মার্চ ২০০৯ পর্যন্ত দেশের ৫৫ দশমিক ৭০ শতাংশ মানুষকে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক শুক্রবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০০৯ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা জানান।

সাক্ষাৎকার

সাক্ষাৎকার

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি

মিডিয়া ফর মিডিয়ার জন্য স্টাফ রিপোর্টার/জেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা ছবিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলযোগে পাঠিয়ে দিন।

ই-মেইল:

mediaformedia@gmail.com